Posts

Showing posts from August, 2024

এখনো পুলিশের ভয় কাটেনি, থানায় ফিরলেও মাঠে নেই

Image
  শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেদিনই সারাদেশের বেশিরভাগ থানায় হামলার অভিযোগ পাওয়া যায়। বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর দেশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় এবং থানায় হামলার ঘটনায় রাজধানীসহ সারাদেশে কয়েকজন পুলিশ সদস্য নিহত হলে, তাদের দাবিতে সারাদেশের পুলিশ কর্মীরা কর্মবিরতি শুরু করে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ৪৩ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর সারাদেশের বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়। বৃহস্পতিবারের মধ্যে সকল পুলিশ সদস্যকে কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। সরকারের নির্দেশনা ও আলোচনার পর পুলিশ কর্মবিরতি প্রত্যাহার করে এবং থানার কার্যক্রম পুনরায় শুরু হলেও, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও পুলিশের সক্রিয়তা তেমন চোখে পড়ছে না। রাজধানীর কয়েকটি থানার কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে বিবিসি বাংলা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান অঞ্চলের একজন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, বিবিসি বা...